ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজন ছাড়া পাকিস্তান সফর নয়

Link Copied!

stateআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া পাকিস্থান সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। দেশটিতে অব্যাহত সহিংসতার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এ নির্দেশ দেয়া হয়েছে বলে স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জারিকৃত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে,‘পাকিস্তানে অব্যাহত সন্ত্রাসী নাশকতা ঘটেই চলেছে। এ থেকে রেহাই পাচ্ছে না সংখ্যালঘুরাও। দেশি বিদেশি একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দেশটিতে সক্রিয় রয়েছে যারা আমেরিকান নাগরিকদের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের সামরিক স্থাপণা ও বিমানবন্দরগুলোতে ব্যাপক সেনা উপস্থিতি সত্ত্বেও সশস্ত্র হামলার ঘটনা ঘটেই চলেছে। সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়, স্কুল, উপাসনালয়, মার্কেট ও রাজনৈতিক সভা সমাবেশও।
এর আগে গতবছর ২৮ আগস্ট একই সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। গত ১৬ এপ্রিল করাচিতে এক মার্কিন নারীকে গুলি করার পর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
গত মাসের শেষ দিকে লাহোরের গুলশান-ই-ইকবাল পার্কে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে চালান আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হল। ওই হামলায় ৭০ জনের বেশি নিহত এবং ৩৪০ জন আহত হয়েছিল। হতাহতদের মধ্যে বহু শিশুও ছিল। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
পররাষ্ট্র দপ্তরের ওই নির্দেশনায় আরো বলা হয়েছে, নিজ দেশের নাগরিকদের সহায়তা দিতে ইসলামাবাদ ও করাচির মার্কিন দূতাবাস কাজকর্ম স্বাভাবিক গতিতে চলবে।