ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওয়াজের বাসভবনে লংমার্চ করবে ইমরানের দল

Link Copied!

imran-khanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যদের অর্থ কেলেঙ্কারির প্রতিবাদে লং মার্চের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও বিরোধী দলীয় নেতা ইমরান খান। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। সম্প্রতি ফাঁস হওয়া পানামা কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম থাকার পর তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান এ ঘোষণা দিলেন।
ইমরান খান বলেছেন, তার দল লাহোরের রায়উইন্ডে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পারিবারিক বাসভবনের উদ্দেশে লং মার্চ করবেন। নওয়াজের পরিবারের অঘোষিত অর্থের বিষয়ে প্রতিবাদ জানাতেই এই লং মার্চের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, রাজধানী ইসলামাবাদের ডি চকে বদলে এবারে লাহোর অভিমুখে লং মার্চ করা হবে। যদিও ওই লং মার্চের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি পিটিআই নেতা।
শুক্রবার পাঞ্জাব সংসদে দলীয় আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলন পিটিআই প্রধান ইমরান খান বলেন, পানামা পেপার্সে তথ্য প্রকাশিত হওয়ার পর দেশ শাসনের নৈতিক অধিকার হারিয়েছেন নওয়াজ শরিফ। তিনি পাক প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর মতো নওয়াজেরও পদত্যাগ করা উচিত।
তিনি শরিফের পরিবার ও অন্যান্যদের কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ ছড়িয়ে দেয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন, এইসব দুর্নীতির কারণেই গত এক দশকে পাকিস্তানে ঋণ বেড়ে ২১ ট্রিলিয়ন রুপিতে গিয়ে দাঁড়িয়েছে । তিনি বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন।