ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম নারী মুখ্যমন্ত্রী পেল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর

Link Copied!

mehbubaআন্তর্জাতিক ডেস্ক : গোলযোগপূর্ণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেহবুবা মুফতি। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদের কন্যা ৫৬ বছরের মেহবুবা মুফতি। চলতি বছরের জানুয়ারিতে মারা যান সাইদ। তারই উত্তরসূরি হিসেবে শপথ নিলেন মেহবুবা।তিনি মূলত কাশ্মীরের রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাথে জোট করে মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন। তবে তার দলের অনেকেই বিজেপির সাথে জোট করাকে ভালোভাবে নিতে পারেনি।বিশ্লেষকদের ধারণা, দায়িত্ব পালন করতে গিয়ে মেহবুবাকে একদিকে যেমন নিজের দলের মধ্য থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তেমনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জোটের ভেতর থেকেও।এদিকে কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা নির্মল সিং। মেহবুবার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে সরকার গঠনের দিনই মেহবুবা মুফতিকে অস্বস্তিতে ফেললেন তারই দলের শীর্ষ নেতা তারিক কারা। সূত্রমতে, মুখ্যমন্ত্রী হিসেবে মেহবুবা মুফতিকে মানতে নারাজ বিক্ষুব্ধ ওই বিধায়ক।
মেহবুবার বাবা মুখ্যমন্ত্রী থাকাকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তিন দলীয় বিধায়ককে সরিয়ে পিডিপি নেত্রীর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ক্ষোভ রয়েছে দলের ভেতরে। বিজেপির সঙ্গে জোট সমঝোতা এগিয়ে নিতে বাবার মৃত্যুর পর সরকার গঠনে তিন মাস সময় নেন মেহবুবা। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতি মেলার পর ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে সরকার গঠন করল পিডিপি নেতৃত্বাধীন জোট। পিডিপিকে বিজেপির সঙ্গে জোট করার মাশুল পদে পদে গুনতে হবে বলে কটাক্ষ করেছেন মুফতির প্রধান প্রতিদ্বন্দ্বী ওমর আবদুল্লাহ।