ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে পাশে চায় বালুচ বিদ্রোহীরা

Link Copied!

baluchআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহে ভারতকে পাশে চায় বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদিরা। ভারতের সাহায্য নিয়ে বালুচিস্তানকে স্বাধীন করতে চায় তারা। বালুচ বিদ্রোহীদের দাবি, পাকিস্তানের এই বৃহত্তম প্রদেশটিতে গণহত্যা চালাচ্ছে দেশটি।
বালুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বিশ্ব বালুচ মহিলা মঞ্চের সভাপতি নায়েলা কাদরি বালুচ বলেন, বলুচিস্তানে গণহত্যা চালাচ্ছে পাকিস্তান। ভারত এবং আফগানিস্তানের উচিত বালুচিস্তানের মানুষের পাশে দাঁড়ানো। বালুচিস্তান থেকে ভারতীয় গোয়েন্দা গ্রেপ্তারের দাবিকেও নাকচ করে দিয়েছেন কাদরি বলেছেন।
উল্লেখ্য, আফগানিস্তান এবং ইরান সীমান্তের নিকটবর্তী বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরব বালুচিস্তানের স্বাধীনতাকামীরা। ভারতের কাছ থেকে আগেও সাহায্য চেয়েছেন বিদ্রোহী বালুচ নেতারা। তবে পাকিস্তানের দাবি, এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদিদের নানাভাবে সহায়তা দিয়ে তাদের ইসলামাবাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ভারত।
এবারই প্রথম খোলাখুলিভাবে ভারতের হস্তক্ষেপ দাবি করা হল বালুচিস্তানের বিদ্রোহীদের পক্ষ থেকে। বিশ্ব বালুচ মহিলা মঞ্চের প্রেসিডেন্ট রোববার বলেছেন, ‘বালুচিস্তানের মানুষের দাবি, ভারত বালুচিস্তানে হস্তক্ষেপ করুক। পাকিস্তান এখানে যে গণহত্যা চালাচ্ছে, ভারত তা বন্ধ করুক। ভারতের এটা করা উচিত। কিন্তু ভারত কিছু করছে না।’
পাকিস্তান সম্প্রতি কুলভূষণ যাদব নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করে জানিয়েছে, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার। বালুচিস্তানে গুপ্তচরবৃত্তি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভারত তা অস্বীকার করে আসছে।
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ আখ্যা দিয়ে নায়েলা কাদরি বালুচের বলেন, বালুচিস্তানকে স্বাধীন করে পাকিস্তানকে দুর্বল করুক ভারত ও আফগানিস্তান। পাকিস্তান দুর্বল হলেই এশিয়ায় শান্তি ফিরবে।