ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বিয়ে করতে এসে রুশ যুবক বন্দি

Link Copied!

Arrestআন্তর্জাতিক ডেস্ক : একজন পাকিস্তানি নারীকে বিয়ে করার খুব শখ ছিল তার। হয়তবা এই শখ পূরণ করতেই মস্কো থেকে পাকিস্তানে ছুটে এসেছিলেন রুশ নাগরিক আপেলগানস ভিয়াচেস্লভ। কিন্তু বিনা অনুমতিতে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন চিত্রল এলাকায় সফর করার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
চিত্রল জেলার পুলিশ প্রধান আসিফ ইকবাল বলছেন, ২৮ বছরের ওই যুবক মস্কো থেকে গত ডিসেম্বর খাইবার পাখতুনকিয়ার চিত্রল জেলায় প্রবেশ করেছিলেন। এরপর থেকেই তিনি ওই এলাকার কোনো মেয়েকে বিয়ে করার চেষ্টা করতে থাকেন। এজন্য তিনি জেলার বিভিন্ন স্থানে পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে পোস্টারও লাগিয়েছিলেন। পোস্টারে উল্লেখ ছিল, কোনো ব্যক্তি যদি স্থানীয় কোনো মেয়ের সঙ্গে তার বিয়ে করিয়ে দিতে পারেন, তবে তিনি ওই ঘটককে দশ লাখ মার্কিন ডলার বকসিস দেবেন।
পাকিস্তানী মেয়েকে বিয়ে করার জন্য ইতিমধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম তুরুদ আলী। তিনি ওই পোস্টারে রাশিয়ার ছবি এবং চিত্রলে যে হোটেলে অবস্থান করছেন তার ঠিকানা দিয়েছেন।
কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চিত্রলে আসার পর তিনি থানায় নিজের নাম ঠিকানা রেজিস্ট্রেশন করাননি। নিরাপত্তার কারণে ওই এলাকায় প্রবেশকারী সকল বিদেশিকে থানায় নাম লিপিবদ্ধ করার নিয়ম রয়েছে। এ নিয়ম ভঙ্গ করার কারণেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনি ঠিক কি কারণে পাকিস্তানি নারী বিয়ে করতে চাইছেন সে বিষয়ে কিছু জানাননি আসিফ ইকবাল। হতে পারে চিত্রলের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ হয়েই তিনি এখানকার একটি মেয়েকে ঘরনি করতে চেয়েছিলেন।
আফগানিস্তানের সীমান্তবর্তী চিত্রল এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে সমাদৃত। এখানকার বাসিন্দারা কালাশ নামে পরিচিত। এই পাহাড়ি জাতিটি পাকিস্তানের ক্ষুদ্রতম সংখ্যালঘু হিসেবে বিবেচিত।