ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ দিনব্যাপী এসএমই মেলা শুরু

Link Copied!

SMEঅর্থনৈতিক প্রতিবেদক : ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উদ্বুদ্ধ করতে এবং উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের জন্য চতুর্থবারের মত শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৬’। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন বা এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে।
অাজ রোববার (৩ এপ্রিল) সকাল ১১টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে পাঁচজন সেরা উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ প্রদান করা হয়। আজ ৩ এপ্রিল শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা।
এ বিষয়ে শনিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক সংগঠন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিকুল ইসলাম এসব কথা জানান।
তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ভূমিকা সর্বজনস্বীকৃত। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই প্রতিষ্ঠান অনেক উন্নত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। কিন্তু বিপণনের সুযোগ-সুবিধার অভাবে উদ্যোক্তারা সমস্যার সম্মুখীন হন।’
তিনি আরো জানান, ‘এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে চলতি অর্থবছরে এসএমই ফাউন্ডেশন চতুর্থবারের মত জাতীয় এসএমই মেলা আয়োজন-২০১৬ উদযাপন করতে যাচ্ছে।’
তিনি আরো জানান, এবছরে সারা দেশ থেকে ১৮৩টি এসএমই প্রতিষ্ঠান ১৯৩টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসব মেলায় অংশগ্রহণ করবে। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে। মেলায় কোনো বিদেশি পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে না। প্রবেশ মূল্যে ছাড়াই দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চালু থাকবে।
সফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ প্রদান করা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ী উদ্যোক্তাকে এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে।’
এবছর রাজশাহীতে গত ১৩ থেকে ১৭ জানুয়ারি, ময়মনসিংহে গত ২৬ থেকে ৩০ জানুয়ারি, বরিশালে গত ১০ থেকে ১৪ মার্চ এবং রংপুরে গত ২৯ মার্চ আঞ্চলিকভাবে এসএমই মেলা শুরু হয়। এছাড়া আগামী ৭ থেকে ১১ এপ্রিল কুমিল্লায়, ১৩ থেকে ১৭ এপ্রিল খুলনায় এবং এপ্রিল’র শেষ সপ্তাহে সিলেট জেলা ও বিভাগীয় শহরে এসএমই পণ্যমেলা অনুষ্ঠিত হবেও বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে এসএমই ফাউন্ডেশন ২০১২ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০১৩ সালে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০১৪ সালে ৪ থেকে ৮ এপ্রিল জাতীয় এসএমই মেলার আয়োজন করে।