ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গর্ভপাত নিয়ে ফের সুর পাল্টালেন ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : গর্ভপাত নিয়ে আবারো স্ববিরোধী বক্তব্য দিয়েছেন রিপাবলিকান দলের হয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ডোনাল্ড ট্রাস্প। শুক্রবার তিনি গর্ভপাত বৈধতা সংক্রান্ত আইনটি স্থিতিশীল রাখার কথা বলেছেন। যাতে তিনি সরকার গঠনের পর এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি বলেছেন, গর্ভপাত অধিকার সংক্রান্ত বর্তমান আইনটি স্থিতিশীল থাকা উচিত। এর মাত্র দুদিন আগেই তিনি বলেছিলেন, যেসব নারীরা গর্ভপাত ঘটিয়েছেন তাদের শাস্তি দেয়া উচিত। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেছিলেন তিনি। পরে নিজের দেয়া সেই বিবৃতি থেকে সরে আসেন ট্রাম্প।
শুক্রবার সিবিএস’ সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প বলেন, গর্ভপাত সংক্রান্ত যে আইনটি রয়েছে তা অপরিবর্তিত থাকা উচিত। তারা ভাষায়,‘আমি মনে করি এই মুহূর্তে আইনটি স্থিতিশীল থাকলেই ভালো হয়। এই মুহূর্তে আইনটি গৃহীত হয়েছে। আমি মনে করি এটা এখানেই রেখে দেয়া উচিত।’ যুক্তরাষ্ট্র ১৯৭৩ সালে গর্ভপাত বৈধ ঘোষণা করে আইন প্রণীত হয়েছে।
এ সম্পর্কে তার প্রচারণা বিষয়ক এক মুখপাত্র গার্ডিয়ান পত্রিকাটি বলেছেন,‘ ট্রাম্প চাচ্ছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত আইনটিকে বর্তমান অবস্থায় রেখে দিতে। যাতে করে তিনি ক্ষমতায় আসার পর বিচারিক নিয়োগ করে নিজের ইচ্ছেমত আইটিকে বদলাতে পারেন এবং রাজ্যগুলোকে নবজাতকদের রক্ষা করার অনুমতি দিতে পারেন। এখানে এটা নতুন কিছু নয়।’
গত বুধবার তিনি গর্ভপাতের ঘটনায় নারীদের শাস্তি দাবি করেছিলেন। কিন্তু উইসকনসিন অঙ্গরাজ্যে ভোটের আগে তিনি ওই দাবি থেকে সরে এসেছেন। রাজ্যটিতে সর্বশেষ জনমত জরিপে নিচের দিকে রয়েছেন ট্রম্প। সেখানে তাঁকে ‘অপছন্দ’ করে এমন মার্কিনের সংখ্যা ৬৭ শতাংশ।ওই রাজ্যে শুধু নারীদের হিসাব নিলে অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশ। ৮৫ শতাংশ হিস্পানিক অর্থাৎ লাতিন বংশোদ্ভূত স্প্যানিশভাষী ভোটাররা তাঁকে অপছন্দ করেন।