ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষ, নিহত ১

Link Copied!

filistinআন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের এক ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে শুক্রবার রাতে প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। ওই লড়াইয়ে কমপক্ষে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে ওই শিবিরে এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি জানিয়েছে, শুক্রবারের দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে ফাতাহ সদস্য হুসেইন ওসমান নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, শনিবার সকালে ওই শিবিরটিতে ফের লড়াই শুরু হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার শিবিরের ফিলিস্তিনের ফাতাহ গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল একটি চরমপন্থি এক ইসলামি দল। সেদিনের ওই সংঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছিলেন।