ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয়া হারাম

Link Copied!

dewbondআন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে বড় ইসলামিক গোষ্ঠী দারুল উলুম দেওবন্দ ‘ভারত মাতা কি জয়’ স্লোগানটিকে মুসলিমদের জন্য হারাম বলে ফতোয়া জারি করেছে। তারা মুসলিম সম্প্রদায়ের লোকজনকে এই স্লোগান দেয়া থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে। তাদের মতে, এটি ইসলাম ধর্মের মূল নীতির সঙ্গে যায় না।
শুক্রবার জারিকৃত ওই ফতোয়ায় দেওবন্দ বলেছে, ইসলাম ধর্মের মূল নীতি হচ্ছে তৌহিদ বা আল্লাহর একত্ববাদ। এই নীতিকে কেন্দ্র করেই গড়ে ওঠেছে ইসলাম ধর্মটি। ওই স্লোগান একত্ববাদের সঙ্গে সাংঘর্ষিক। তাই কোনো মুসলিম এই ধরণের স্লোগান উচ্চারণ করতে পারে না।কাজেই এ নিয়ে কেউ মুসলিমদের ওপর জোর জবরদস্তিও চালাতে পারে না। কেননা ভারতীয় সংবিধানে সকল ধর্মের লোকজনকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেয়া হয়েছে। তবে এই স্লোগান না দিলেও মুসলিমরা তাদের মতৃভূমি ভারতকে ভালোবাসে বলেও উল্লেখ করেছে দেওবন্দ।
ওই ফতোয়ায় আরো বলা হয়েছে,‘ মুসলিমরা কেবল আল্লাহর উপাসনা করে। কাজেই আমাদের পক্ষে দেশের পূঁজা করা সম্ভব না। কেননা এই স্লোগানে ভারতকে দেবীদের সমতূল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।’
গত মাসে হিন্দু চরমপন্থি গোষ্ঠী রাষ্ট্রীয় শিব সেনা প্রধান মোহন ভগবত মুসলিমদের প্রতি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয়ার দাবি জানিয়ে বিতর্ক উসকে দেন। এ নিয়ে শিব সেনা, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ব্যাপক বাক বিতণ্ডা শুরু হয়। ওই বিতর্কের প্রেক্ষিতে এই ফতোয়া জারি করল দেওবন্দ। যদিও নিজেদের দাবি থেকে ইতিমধ্যে পিছু হটেছে শিব সেনা। সম্প্রতি লখনৌ সফরকালে মোহন ভগবত তার সমর্থকদের বলেছেন, ভারত মাতা কি জয় বলার জন্য কাউকে জোর করা যাবে না।