ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা

Link Copied!

shuciআন্তর্জাতিক ডেস্ক : সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদের উচ্চ কক্ষ দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’কে রাষ্ট্রের উপদেষ্টা করে একটি নতুন বিলের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে নোবেল বিজয়ী ওই রাজনীতিক তার সরকারের মন্ত্রী এবং রাষ্ট্রের নির্বাহী পরিষদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
তবে মিয়ানমারের সরকার ব্যবস্থায় একটি বিশেষ উপদেষ্টার পদ সৃষ্টি করে অং সান সু চি’র ক্ষমতা জোরদারের পরিকল্পনা অসাংবিধানিক বলে উল্লেখ করেছে দেশটির সামরিক এমপিরা। ফলে দায়িত্ব নেয়ার কয়েক দিনের মাথায় সামরিক বাহিনীর সাথে বিতর্কে জড়িয়ে পড়লো দেশটির সদ্য ক্ষমতাসীন বেসামরিক সরকার।
সু চি দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর গত বছর নভেম্বরে তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে বিজয়ী হয়। আজ ছিল সু চি প্রশাসনের দ্বিতীয় দিন। বিশ্লেষকরা বলছেন, নতুন এই পদ সরকার নিয়ন্ত্রণে আরো বেশি ক্ষমতাধর হবেন সুচি। যদিও এর আগে জাতীয় নির্বাচনের প্রাক্কালেই সু চি ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তিনি প্রেসিডেন্ট হতে না পারলেও তার ওপরে থাকবেন।
সাংবিধানিক বিধিনিষেধের জন্য অং সান সু চি প্রেসিডেন্ট হতে পারেননি। এ সত্ত্বেও তিনি দেশ শাসনের অঙ্গীকার করেছেন। এনএলডি সু চি’র জন্য ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’র মতো নতুন পদ সৃষ্টি করতে গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে বিল তুলেছে। এ বিল পাস হলে তিনি পার্লামেন্টে চালকের ভূমিকায় থাকবেন।
এর আগে ১৯৯০ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন অং সান সু চি। কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি সামরিক জান্তা। এবারের নির্বাচনের আগে সরকার সাংবিধানিক এমন পরিবর্তন এনেছিলো যাতে সু চি প্রার্থী হতে না পারেন। তবে তার নেতৃত্বেই তার দলের নিরংকুশ জয়ে গণতন্ত্রে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মিয়ানমার।