ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভারত মাতা কি জয়’ নিয়ে দেওবন্দের ফতোয়া

Link Copied!

dewbondআন্তর্জাতিক ডেস্ক : ‘ভারত মাতা কি জয়’ স্লোগান বিষয়ে ফতোয়া দিয়েছে ভারতের প্রথম সারির ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। তারা জানিয়েছে, এই ধ্বনি ইসলামি আদর্শের পরিপন্থী। দেওবন্দ বলেছে, ‘আমরা দেশকে ভালোবাসি, কিন্তু পুজা করি না। ইসলামে একমাত্র আল্লাহর আরাধনার কথাই বলা হয়েছে।’
দেওবন্দের পক্ষ থেকে দেয়া ওই ফতোয়ায় বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের একাংশের মত অনুযায়ী, ভারতমাতা দেবী এবং তারা এই দেবীর পুজা করেন। মুসলিমদের এই পুজোয় অংশগ্রহণ ইসলাম সম্মত নয়।
দেওবন্দের আলেম সুফিয়ান নিজামি বলেন, ‘ইসলামি আদর্শ অনুসারে, দেশ বা কোনো ব্যক্তিকে ভগবান বলে মনে করা যায় না। এ বিষয়ে কোনো বিতর্কেরও প্রয়োজন নেই বা বিষয়টিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোরও দরকার নেই। দেশের প্রতি মুসলিমদের অপরিসীম ভালোবাসা রয়েছে। কিন্তু দেশকে পুজা করতে পারবেন না মুসলিমরা। শুধু একটি স্লোগানের ভিত্তিতে মুসলিমদের দেশপ্রেম বিচার করা উচিত নয়।’
আরেক আলেম খালিদ রশিদ ফিরাঙ্গি বলেছেন, ভারতে দেশপ্রেমের বিষয়টি বারেবারেই উল্লেখিত হয় এবং মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়।  মুসলিমরা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে আত্মত্যাগ করেছেন। আর সেই সময় যারা ব্রিটিশদের পক্ষে ছিলেন এখন তারা মুসলিমদের দেশপ্রেমের প্রমাণ দিতে বলছেন!
ফিরাঙ্গি আরো বলেন, কাকে পুজা করতে পারবেন এবং কাকে পুজা করবেন না, সেই অধিকার দেশের সংবিধানে দেয়া হয়েছে। এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের অনুমতির প্রয়োজন নেই।