ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গর্ভপাতে শাস্তি চেয়ে ফের বিতর্কে ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : গর্ভপাত নিয়ে কথা বলে আবারও বিতর্কে জড়ালেন প্রেসিডেন্ট পদে রিপালিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী এ ধনকুবের বলেন, গর্ভপাতের মতো অবৈধ কাজ যে নারীরা করছেন তাদের শাস্তি হওয়া উচিত।
প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে ভোটাভুটির প্রথম দিকে মুসলমানদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করা এবং মেক্সিকানদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধে সীমান্তে দেয়াল তোলার ঘোষণা দিয়ে প্রথম বিতর্কে জড়ান ট্রাম্প। ওই মন্তব্য নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কঠোর সমালোচনা করেন ফ্রান্স, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন  দেশের নেতারা। বিরোধিতার মুখে পড়েন নিজ দলের প্রতিদ্বন্দ্বী মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকেও।
বিরোধী ডেমোক্র্যাট দলের  মনোনয়নপ্রত্যাশীরা ট্রাম্পকে হোয়াইট হেউজের শীর্ষ এ পদে মনোনয়ন না দিতে রিপাবলিকার দলের নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
রাজনৈতিক শিবিরে আলোচনা-সমালোচনা যা-ই হোক না কেন ট্রাম্প মন ছুঁয়েছেন দলীয় ভোটারদের। প্রাক-প্রাইমারিতে সে প্রতিফলনও দেখা গেছে। প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে যোচ্ছেন জোর কদমে। ভোটে ছন্দপতন হয়েছে তার প্রতিপক্ষ মনোনয়নপ্রত্যাশীদের।
গর্ভপাতে নারীদের শাস্তি চেয়ে এবারের বিতর্ক আরও চাঙা। সমালোচনায় মুখর ডান, বাম সব রাজনীতিকরা। প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট পদে রিপাবলিকার দলের এ মনোনয়নপ্রত্যাশীর রুচিবোধ নিয়েও। তারা বলছেন, মনোনয়ন দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মুখোশ উন্মোচিত হল।
ট্রাম্পের গর্ভপাতবিরোধী এ মন্তব্য রিপাবলিকানদের বিরুদ্ধে প্রচারণায় অস্ত্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাট শিবির। প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন পেলে রিপাবলিকান এ প্রার্থীকে নারীবিদ্বেষী হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল দেখছে ডেমোক্র্যাটরা নীতি-নির্ধারকরা।
এ আলামত ইতোমধ্যে ফুটে উঠতে শুরু করেছে। জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে চার নারী ভোটারের তিনজন প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে পছন্দ করছেন না। যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধ। প্রায় চার দশক আগে দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে গর্ভপাত বৈধ ঘোষণা করেন।