ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আংশিক চালু হচ্ছে ব্রাসেলস বিমানবন্দর

Link Copied!

braselsআন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ভয়াবহ বোমা হামলার কবলে পড়ে বন্ধ হয়ে ব্রাসেলসের জাভেতনাম বিমানবন্দর। এর কিছু অংশ আবার চালু করার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শুক্রবার সন্ধ্যার আগে বিমান চলাচল শুরু হবে না।
গত ২২ মার্চ দুইজন আত্মঘাতী বোমারু বিমানবন্দরের প্রস্থানের হলরুমে বোমা ফাটিয়ে যাত্রীসহ নিজেদের উড়িয়ে দেয়ার পর বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরটি। একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরটি এর স্বাভাবিক যাত্রী ধারণ ক্ষমতার ২০ শতাংশ চালু করতে যাচ্ছে।
উল্লেখ্য, ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোতে চালানো এই দ্বৈত হামলায় ৩২ জন মানুষ নিহত হন, আহত হন শতাধিক। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে নিয়েছে।