ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দেশে আন্তর্জাতিক জঙ্গি-সন্ত্রাসী নেই’

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : দেশে আন্তর্জাতিক জঙ্গি বা সন্ত্রাসবাদ নেই। যা আছে তা এদেশের সৃষ্টি, যেগুলো সবসময় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের কোনো সম্পর্ক নেই বলেও মার্কিন প্রতিনিধিদলকে নিশ্চিত করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ সকালে যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি সারা শেওয়ার, সহকারী অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালান বারসিন, মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট এবং ১৪ জনের আরো একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মানবাধিকার এবং সন্ত্রাসবাদ নিয়ে বৈঠক করেন।
প্রায় ২ ঘণ্টা বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রতিনিধিরা জানতে চেয়েছেন কীভাবে আমরা কাউন্টার টেরোরিজম মোকাবিলা করি। যুক্তরাষ্ট্রে সন্ত্রাস দমনে তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ে সহযোগিতা করতে অনুরোধ করেছি। প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়ার জন্যও বলা হয়। সন্ত্রাস মোকাবিলায় কমিউনিটি পুলিশ ভিত্তিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, ধর্মীয় সন্ত্রাসবাদ মোকাবিলায় সব ধর্মের নেতাদের সমন্বয় করে তাদের এক সঙ্গে সন্ত্রাস মোকাবিলার কথা বলা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদরোধে এন্টি টেরোরিজম ইউনিট করা হয়েছে। যার বিস্তারিত প্রতিনিধিদলকে অবহিত করা হয়। আর সাইবার ক্রাইম ইউনিটে তারা কোন ধরনের সহায়তা দিতে পারবে তা জানতে চাওয়া হয়।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারা মানবাধিকারের নানা বিষয় জানতে চেয়েছেন। তখন বলা হয়, এদেশে মানবাধিকার সর্বাধিক গুরুত্ব দেয় সরকার। এটি যেন লঙ্ঘিত না হয় সেজন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানবাধিকার কমিশনও করেছে। একই সঙ্গে মানবাধিকারের যেসব পদক্ষেপ এ যাবতকালে নেওয়া হয়েছে তারও বিস্তারিত বলা হয়।