ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ফের ভূমিকম্প

Link Copied!

nepalআন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে ফের কেঁপে উঠলো নেপাল। নেপালের তিব্বত সীমান্তের কাছে বুধবার সন্ধ্যায় ৪.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।
নেপালের জাতীয় সিসমোলজিকাল সেন্টার থেকে জানানো হয়েছে, রাজধানী কাঠমন্ডু থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে সিন্ধুপলচক জেলায় সন্ধ্যা ছয়টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
এর আগে আরো একবার মাঝারি মানের ভূমিকম্প হয়েছিল নেপালের ওখালধুঙ্গা জেলায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।
উল্লেখ্য যে, গত বছর এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। আর এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।