ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুয়ানতানামো থেকে সরিয়ে নেয়া হচ্ছে ১ ডজন বন্দী

Link Copied!

bondiআন্তর্জাতিক ডেস্ক : কিউবার গুয়ানতানামো বে কারাগার থেকে একডজন বন্দিকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি থেকে পাওয়া খবরে জানা যায় মুক্তি পেতে যাওয়া এই বন্দিদের অন্ততপক্ষে বিশ্বের দুটি দেশে পুনর্বাসিত করা হবে। আসছে সপ্তাহগুলোতে ধাপে ধাপে এই বন্দিদের কারাগারটি থেকে সরিয়ে নেয়া হবে বলে আশা করা হচ্ছে।
তবে মুক্তি পেতে যাওয়া এ সকল বন্দিদের গন্তব্য কোন দুটি দেশে হচ্ছে সে ব্যাপারে নিশ্চিক করে কোনোকিছু জানায়নি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একজন কারা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ইয়েমেনি বন্দি তারিক মুক্তি পেতে যাওয়া বন্দিদের তালিকায় আছেন।
ওবামা প্রশাসন জানিয়েছেন, প্রতিবছর গুয়ান্তানামে বে কারাগারের পেছনে দেশটির ব্যয় করতে হয় প্রায় ৪৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি কারণ।
বর্তমানে বিশ্বব্যাপী সমালোচিত এই কারাগারটিতে বন্দির সংখ্যা প্রায় ৯১ জন। ২০০২ সালের ১১ জানুয়ারি গুয়ানতানামো কারাগারে প্রথম ২০জন বন্দি পাঠানো হয়। এরপর থেকেই বন্দির সংখ্যা বেড়ে ৮০০ জনে উন্নীত হয়েছে।
কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক শিবিরে এই কারাগারটি স্থাপন করা হয়। এখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে শত্রু পক্ষের যোদ্ধাদের আটক করে রাখা হত। তবে আটক বন্দিদের বেশিরভাগের বিরুদ্ধেই কোনো অপরাধের অভিযোগ গঠন করা হয়নি কিংবা তাদের বিচারও হয়নি।
২০১৭ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার আগেই ওবামা গুয়ান্তানামো বে কারাগার বন্ধের ঘোষণা দিয়েছিলেন।
অবশ্য রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস বন্দিদের এ ধরনের পুনর্বাসনের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণের অন্ততপক্ষে ৩০ দিন আগে পেন্টাগনকে এইমর্মে প্রতিবেদন দিতে বলা হয়েছে যে, মুক্তি পেতে যাওয়া বন্দিরা পরবর্তীতে দেশের নিরাপত্তার জন্য হুমকি হবেন না।
অস্থিতিশীল ও অনিরাপদ হওয়ার কারণে মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয় না। আর এজন্য প্রায় ৫০টিরও বেশি দেশ গুয়ানতানামো বন্দিদের পুনর্বাসিত করেছে।