ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট সুষ্ঠুভাবে চলছে : ইসি

Link Copied!

ec1নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ভোট সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ।
যশোর, ঢাকার কেরানীগঞ্জে ভোটের সময় কেন্দ্রের বাইরে এক শিশুসহ তিন জন নিহতের খবর পাওয়া গেছে। কুষ্টিয়া, সীতাকুণ্ডু, কুমিল্লা, জামালপুরসহ কিছু এলাকায় অনিয়মের ঘটনাও ঘটেছে।
তবে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটের প্রথম চার ঘণ্টায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাননি বলে জানান এ নির্বাচন কমিশনার।
আবু হাফিজ বলেন, ‘আমরা মনিটরিং করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে যাচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট পরিস্থিতি দেখে মূল্যায়ন করতে চান তিনি। ভোটার উপস্থিতি ভালো হলেও ভোট পড়ার হার নিয়ে আগাম ধারণা দিতে চান না এ নির্বাচন কমিশনার।
প্রথম ধাপে ২২ মার্চের নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন নির্বাচনী এলাকায় অনিয়মের অভিযোগ আসে। এবার তার পুনরাবৃত্তি দেখতে চায় না ইসি। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীকেও নির্দেশনা দেয়া হয়েছে। তবে ভোটগ্রহণ কর্মকর্তারাও দ্বিতীয় ধাপে অনিয়মে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে।
আবু হাফিজ বলেন, ‘যেখানে কোনো অনিয়মের তথ্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন ভালোভাবে ভোট হচ্ছে, শেষ পর্যসন্ত অপেক্ষা করতে হবে। কোনো অভিযোগ থাকলে জানান, আমরা ব্যবস্থা নেব।’
তিনি জানান, কেন্দ্রের বাইরে কোনো অঘটন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে। কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।