আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকার নেপথ্যে মিডিয়া একটি রাজনৈতিক শক্তির ন্যায় কাজ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাংবাদিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি মাইক্রোফোন হাতে নিলেই (সাংবাদিক) হয়না।
সাংবাদিকদের সম্মানে দেয়া এক ভোজে বারাক ওবামা বলেন, ‘মানুষ প্রায়ই এখন একটি কথা বলছে যে আসলে মার্কিন রাজনীতিতে কী হচ্ছে? এটি একটি রাজনীতির জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারেন না।’
ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে মার্কিনিরা বিভক্ত হচ্ছে ইঙ্গিত করে ওবামা বলেন ‘যুক্তরাষ্ট্রের এই বিভক্তির জন্য সাংবাদিক, রাজনীতিবিদ এবং নাগরিক সকলেই দায়ী। রিপোর্টারদেরকে অবশ্যই ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে গুরুত্বের সাথে নিতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকা রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে তার বিতর্কিত মন্তব্যের কারণে দেশটি ইতিমধ্যে নিন্দার মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে উভয় দলই সতর্কতা অবলম্বন করছে। সাংবাদিকদের প্রতি নির্বাচন নিয়ে ওবামার সতর্কতা সেই বার্তাই বহন করে।

