ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরের বিমান ছিনতাইয়ের নেপথ্যে ‘প্রেম’!

Link Copied!

Bimanআন্তর্জাতিক ডেস্ক : মিশরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর উদ্দেশ্যে মঙ্গলবার যাত্রা করা বিমানটি ছিনতাইয়ের পেছনে মূল কারণ ‘প্রেম’ বলে মনে করছে কর্তৃপক্ষ। বিমানটির ছিনতাইকারী ইবরাহিম আবদেল তাওয়াব সামাহার সাবেক স্ত্রী লারকানা সাইপ্রাসে থাকেন। সেখানে তার সাথে দেখা করার জন্য বিমান ছিনতাইয়ের কৌশল করেছেন সামাহা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান ছিনতাইয়ের পর সেটি সাইপ্রাসে অবতরণের পর মিশরের বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিমানের ৭ ক্রু আর ৪ বিদেশি নাগরিককে জিম্মি রেখে বাকিদের ছেড়ে দিতে রাজি হন তিনি।
এরপর সামাহা একটি চিঠি ছুড়ে দিয়েছেন। সেটি আরবি ভাষায় লেখা। সেটি তিনি তার সাবেক স্ত্রীকে দিতে বলেছেন। সামাহার দাবী অনুযায়ী তার সাবেক স্ত্রী লারনাকাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তার সহায়তা নিয়ে সামাহার সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।
সাইপ্রাসের প্রেসিডেন্ট আনাস্তাসিয়াদেস ছিনতাইকারীকে ‘প্রেমরোগগ্রস্ত রোমিও’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি ছিনতাইয়ের ধরন ও উদ্দেশ্যের কথা ‘জানার পর’ তাকে ‘নির্বোধ’ বলে উল্লেখ করেছে মিসর কর্তৃপক্ষ।
ছিনতাইকারী
ইবরাহিম আবদেল তাওয়াব সামাহা নামের ওই ব্যক্তি আলেজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক বলে দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।
বিমানটি ছিনতাইয়ের আগে হঠাৎ করে সামাহা বলে ওঠেন তার শরীরে বিস্ফোরক বেল্ট পরা আছে। বিমানের পাইলটের বক্তব্যকে উদ্ধৃত করে মিসরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘বিস্ফোরণের হুমকি দিয়ে ওই যাত্রী বিমানটিকে সাইপ্রাসের লারকানায় অবতরণ করাতে বাধ্য করান।’