ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জরুরি অবস্থা উঠলো রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে

Link Copied!

rohiggaআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের প্রস্থানরত প্রেসিডেন্ট থাই সেইন রাখাইন রাজ্যের উপর থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ২০১২ সালের জুন মাসে রাখাইনে বৌদ্ধ ধর্মালম্বি ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা বাধলে এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
ঐ সংঘর্ষে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের মধ্যে প্রায় এক ডজনেরও বেশি মানুষ নিহত হন, আহত হন আরও অনেকে। তাছাড়া প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন। এদের বেশিরভাগই আর ঘরে ফিরতে পারেনি। শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করেছেন।
রাষ্ট্রীয় সংবাদে বলা হয়, রাখাইন রাজ্যের স্থানীয় সরকারের মতে, এই মুহূর্তে মানুষের প্রাণের উপরে আর কোন ঝুঁকি নেই। যে কারণে সেনাবাহিনীর নিরাপত্তারও প্রয়োজন নেই।
বর্তমান প্রেসিডেন্ট থাই সেইন তার পাঁচ বছরের প্রেসিডেন্ট মেয়দ শেষ করবেন খুব শিগগিরই। গত নভেম্বরে, মিয়নামারের ঐতিহাসিক নির্বাচনে অং সান সুচির দল জয়লাভ করে। সাংবিধানিক কারণে সুচি প্রেসিডেন্ট হতে না পারায় হাতিন কিউয়াকে নির্বাচিত করা হয় আগামী প্রেসিডেন্ট হিসেবে। নতুন প্রেসিডেন্ট মিয়ানমারের ক্ষমতায় বসবেন খুব শিগগিরই।