ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন জোটের সঙ্গে কাজ করতে রাজি সিরিয়া

Link Copied!

markinআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে কাজ করতে রাজি আছে সিরিয়া সরকার। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে দামেস্ক সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে হবে। সোমবার এ মন্তব্য করেছেন জেনেভা শান্তি আলোচনায় যোগদানে ইচ্ছুক সিরীয় সরকারের এক দূত।
লেবাননভিত্তিক ‘আল মায়াদিন টিভি চ্যানেলকে’ দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদের দূত বাশার জাফারি বলেন,‘সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় না থাকার কারণেই দেশটিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সফল হতে পারেনি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট। অন্যদিকে আমাদের সঙ্গে সমন্বয় থাকার কারণেই রাশিয়া এ ক্ষেত্রে সফলতা দেখিয়েছে।’
জাফারি আরো বলেছেন,‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আমরা আন্তর্জাতিক জোটকে সহায়তা করতে রাজি আছি। তবে এজন্য তাদেরকে সিরীয় সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে।’ তবে তার এই বক্তব্য সম্পর্কে তাৎক্ষণিকবাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র। যদিও সিরিয়ার প্রাচীন নগরী পালমিরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে ছিনিয়ে নেয়ায় সোমবার সিরীয় নেতা বশির আল আসাদের বাহিনীকে অভিনন্দন জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিবরি এক বিবৃতিতে বলেছেন,‘আমরা মনে করি দায়েশ বাহিনীর নিয়ন্ত্রণ থেকে শহরটিকে রক্ষা করা একটি ভালো কাজ।’ তবে তিনি মনে করেন, এর মানে এই নয় যে, ‘এই বিজয় সিরিয়া ও সিরিয়ার জনগণকে প্রেসিডেন্ট আসাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারবে।’