ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে একটি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিশেষায়িত বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ দিকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে একটি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন যে, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাশয়ের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।’