ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ১২ সেনা নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রোববার দেশের পূর্বাঞ্চলে এক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় ১২ সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো দুই সেনা। সাহারা অঞ্চলে এক পরিদর্শন মিশনে অংশ নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।
আলজেরিয়ার তামানরাসেট অঞ্চলের আদরার ও রেগান শহরের মধ্যবর্তী এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এটি বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন আলজেরিয়ার আর্মি চিফ অব স্টাফ। তবে সাহারায় এটি ঠিক কি মিশনে অংশ নিচ্ছিল সে বিষয়ে বিবৃতিতে কিছুই উল্লেখ করা হয়নি।