ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাকার লোভে বোকো হারামে যোগ দেয় তরুণরা

Link Copied!

Boko haramআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়া এবং এর প্রতিবেশী বেশ কয়েকটি আফ্রিকান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে চরমপন্থি ইসলামি সংগঠন বোকো হারাম। সরকারি বাহিনীর সাথে যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। লোক নিয়োগের জন্য তারা অর্থের লভ দেখিয়ে দলে ভেড়ানোর চেষ্টা করছে স্থানীয় কিশোর ও তরুণদের।
এই জঙ্গি সংগঠন থেকে পালিয়ে ঘরে ফিরে আসা বেশ কয়েকজন তরুনের সাথে কথা বলে এ সংবাদ জানিয়েছে বিবিসি। বোকো হারামের ভয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছেন নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামের মানুষজন। অথচ তাদের গ্রামের তরুণরাই কিছুদিন আগে যোগ দিয়েছিল বোকো হারামে।
সেখান থেকে পালিয়ে এসেছে ২৬ বছর বয়সি তরুণ ইউসুফ ও ১৬ বছর বয়সি কিশোর আদম। তারা বিবিসিকে জানিয়েছে, তাদেরকে অনেক টাকার প্রতিশ্রুতি দিয়ে দলে টেনে নেয় বোকো হারাম। তারা আরও জানায়, নাইজেরিয়া ছাড়াও পার্শ্ববর্তী দেশ চাদ থেকেও একইভাবে অল্প বয়সিদের দলে নিয়োগ দিয়েছে তারা।
কিন্তু টাকার লোভ দেখালেও টাকা দেয়া হয়নি তাদের, বরং ছোট ছোট দলে ভাগ করে প্রশিক্ষণ দিত যাতে সবাই একত্রিত হতে না পারে। কোনোক্রমে সেখান থেকে পালিয়ে এসেছে তারা।
বর্তমানে বোকো হারামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেনাবাহিনী। প্রতিরোধের মুখে নাইজেরিয়া থেকে কিছুটা পিছু হঠতে বাধ্য হলেও এখনো অতর্কিত হামলা চালায় বোকো হারাম। কিন্তু টাকার বিনিময়ে তরুণদের দলে ভেড়ানোর ঝুঁকি এখনো রয়ে গেছে।