ঢাকাSunday , 27 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোটা পালমিরা দখলে নিয়েছে সিরীয় সেনারা

Link Copied!

Palmyraআন্তর্জাতিক ডেস্ক : জিহাদিদের কাছ থেকে প্রাচীন নগরী পালমিরা ‍পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি সেনারা। তারা রোববার ওই শহর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধাদের হটিয়ে দিয়েছে বলে এক সামরিক সূত্রের বরাত দিয়ে খবর জানিয়েছে এএফপি।
সূত্রটি বলেছে,‘শনিবার রাতভর দু পক্ষের মধ্যে ব্যাপক লড়াইয়ের পর রোববার সকালে শহরটি ছেড়ে যায় জিহাদিরা। পালমিরার প্রাচীন স্থাপনা ও আবাসিক এলাকাগুলো এখন সিরীয় সেনাদের দখলে রয়েছে।’ এর আগে আইএস যোদ্ধাদের সুখনাহ, রাকা ও দেইর ইজর শহর থেকে বিতাড়িত করা হয়েছিল।
সামরিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ‘পালমিরা দখলের পর সিরীয় সেনারা এখন প্রাচীন স্থাপনা থেকে পুঁতে রাখো বোমা ও মাইন নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।’
এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, রোববার সকালেও শহরটির পূর্ব এলাকা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু পরে আইএস যোদ্ধারা শহর ছেড়ে চলে যায় এবং গোটা পালমিরা এখন সরকারি সেনাদের নিয়ন্ত্রণে।
গত বছরের ২১ মে নাগাদ সরকারি বাহিনীর কাছ থেকে সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরা দখলে নিয়েছিল আইএস। তারা সেখানকার প্রাচীন মন্দির বালশামিনসহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছিল। তখন বিভিন্ন গণমাধ্যমে ওই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশিত হয়েছিল।