ঢাকাSunday , 27 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি শরিফুল ইসলাম

Link Copied!

soriful-islamঅর্থনৈতিক প্রতিবেদক : ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেলেন এএফএম শরিফুল ইসলাম। ব্যাংকটি ২৪ মার্চ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে।
শনিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শরিফুল ইসলাম এর আগে ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৮৬ সালে এবি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি এবি ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধানসহ নীতি-নির্ধারণী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন।
এএফএম শরিফুল ইসলাম ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ এমএ ডিগ্রি লাভ করেন। তিনি সুইজারল্যান্ড থেকে ফাইন্যান্সিয়াল এসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে সিকিউরিটিজ ক্যাপিটাল মার্কেট গভর্নেন্সের ওপর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত উৎকর্ষতা অর্জন করেন। তিনি ওআইসি এক্সচেঞ্জের টাস্ক ফোর্সের মেম্বার ছিলেন। শরিফুল ইসলাম ১৯৬০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।