ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হামলায় আইএসের দ্বিতীয় শীর্ষ প্রধান নিহত

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ প্রধান নিহত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এনবিসি নিউজের বরাত দিয়ে বিবিসি জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহনীর অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ প্রধান আবদুল রহমান মুস্তফা আল কাদুলি, যিনি ইরাকে হাজি ইমাম নামে পরিচিত মারা গেছেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাশ কার্টার বিষয়টি নিশ্চিত করবেন এবং এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।
হাজি ইমামকে ধরিয়ে দেয়ার জন্য এর আগে যুক্তরাষ্ট্র ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। কাদুলি বংশগতভাবে একজন তুর্কি। ১৯৫৭ কিংবা ১৯৫৯ সালে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৪ সালে আল কায়েদায় যোগ দেন তিনি। ২০১২ সালে ইরাকের একটি কারাগার থেকে মুক্তি পেয়ে আইএসে যোগ দিন কাদুলি।