ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদে স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ২৯

Link Copied!

hamlaআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি ফুটবল স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭১ জন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণে সুন্নি ও শিয়া মুসলমানদের শহর ইস্কান্দারিয়ায় এ ঘটনা ঘটে।
চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
বাবেল প্রদেশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ফালাহ আল খাফাজি জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অপেশাদার ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামে বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে।
ইরাকের উত্তর ও পশ্চিমের বেশ বড় একটি অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, স্টেডিয়ামে আইএসের পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ ইরাকের হিল্লায় সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকিতে বোমা হামলা চালিয়েছিল আইএস। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছিল।