ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আইসক্রিম’র প্রথম গান

Link Copied!

icecreamবিনোদন প্রতিবেদক : মুক্তি পেলো রেদওয়ান রনির চলচ্চিত্র ‘আইসক্রিম’র প্রথম অডিও গান। ‘পথ’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিনার রহমান। গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পীও তিনি। সঙ্গীত আয়োজনে আছেন সাজিদ সরকার। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজ থেকে এফ এম রেডিও ও অনলাইনেও শোনা যাচ্ছে গানটি।
ছবিটির নির্মাতা রেদোয়ান রনি জানিয়েছেন, ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি কোনো কাঁটা-ছেড়া ছাড়াই সেন্সর কার্ড পেয়েছে। মুক্তির সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে ২৯ এপ্রিল।’
চলচ্চিত্রটি পিংপং এন্টারটেইনমেন্ট, পপকর্ণ ফিল্মস এবং টপ অফমাইন্ড- তিনটি প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে। ছবিটির পরিবেশক হিসেবে কাজ করছে অভি কথাচিত্র, ইউটিউব চ্যানেল হিসেবে থাকছে টাইগার মিডিয়া এবং অনলাইন টিভি পার্টনার হিসেবে আছে পপকর্ণলাইভ.টিভি।