বিনোদন ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে প্রায় সত্তুর বছর গত হয়ে গেল। অথচ সেই যুদ্ধের সৈনিক বেশে ঠাঁই দাঁড়িয়ে আছেন বলিউডের সুপারস্টার অভিনেতা শহীদ কাপুর।
হ্যাঁ। মুখভর্তি দাঁড়ি, ধুলামাখা পোশাক, মাথায় কাপর বন্ধনি গলায় ঝুলছে সেই ব্রিটিশ আমলের লকেট এমন অবস্থায়ই সম্প্রতি দেখা গেল বলিউডের রোমান্টিক অভিনেতা শহীদ কাপুরকে। নিজের এই রূপ ধারন সম্পর্কে জানালেন, এটি আসন্ন সিনেমা ‘রেঙ্গুন’-এর সাজ। ছবিটি নাকি তার ক্যারিয়ারে অন্যতম এক চ্যালেঞ্জও!
গেল বছরে মুক্তি পেয়েছে শহীদ-আলিয়া জুটির প্রথম এই ছবি ‘শানদার’। ছবিটি বক্স অফিসে তেমন কোনো সাড়াই ফেলতে পারেনি। তবে বক্স অফিসে ‘শানদার’-এর ব্যর্থতা নিয়ে বসে নেই শহীদ। শহীদ ছুটছেন তার নতুন ছবি ‘রেঙ্গুন’-এর দিকে।
শহীদ অভিনীত সর্বশেষ ছবি ‘শানদার’ মুক্তি পায় গেল বছরে। ছবিটি প্রচার প্রচারণায় যতটা আলোচিত ছিল, সে হিসেবে সিনে বোদ্ধাদের প্রশংসা না পাওয়ায় ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়ে। তবে এই ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে রাজি নন বলেই হার্টথ্রব অভিনেতা শহীদ পুরোদমে মজে গেছেন বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এ। আর এই ছবিতে সম্প্রতি নতুন লুকে দেখা মিললো শহীদের।
প্রখ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর ‘জব উই মিট’ সিনেমার মধ্য দিয়ে ভিন্নমাত্রার সিনেমায় নিজেকে পাকাপোক্ত করেছেন বলিউডের ‘রোমান্টিক বয়’ খ্যাত তারকা অভিনেতা শহীদ কাপুর। ‘রেঙ্গুন’ ছবিটি নির্মাণ করছেন ‘হায়দার’ খ্যাত ভারতের অন্যতম মেধাবী নির্মাতা বিশাল ভরদ্বাজ। ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি প্রেমের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শহীদ কাপুর ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন সাইফ আলি খান, কঙ্গনা রানাউত।

