ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ রেলওয়েতে নতুন রেলকোচ আমদানি

Link Copied!

Rail2পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারত থেকে আমদানি করা ১২০টি যাত্রীবাহী রেল কোচের প্রথম ২০টি কোচের চালান সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রংয়ের কোচগুলো দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরীক্ষা-নিরীক্ষা (পর্যবেক্ষণ) করা হবে। পরে সেসব হস্তান্তর করা হবে রেলওয়ের ট্রাফিক বিভাগে।
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ মার্চ ভারত থেকে আমদানি করা ১২০টি কোচের মধ্যে ২০টি কোচের প্রথম চালান দর্শনা স্থলবন্দরে হস্তান্তর করেন ভারতীয় কর্তৃপক্ষ। আমদানিকৃত নতুন রেলওয়ে কোচগুলো সৈয়দপুর স্টেশনে এসে পৌঁছালে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মদ হোসেন, ওয়ার্কসপ ম্যানেজার (ডাব্লুএম) কুদরত-ই-খোদা এসব কোচ গ্রহণ করেন।
আমদানি করা ২০টি কোচের মধ্যে ৩টি তাপানুকূল (এসি) বাথ, ৬টি এসি চেয়ার, ৮টি শোভন চেয়ার এবং ৩টি পাওয়ার কার রয়েছে।
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাধায়ক (ডিএস) নূর আহম্মদ হোসেন বলেন, ‘কোচগুলো আমরা গ্রহণ করেছি। এবার এগুলো কারখানায় পর্যবেক্ষণ করে সার্টিফিকেট প্রদান করা হবে। পরীক্ষামূলক দৌঁড়ে (ট্রায়াল রান) পরীক্ষা সমাপ্ত করে রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, নতুন রেলকোচগুলো ভারতে কাপুরথালা রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এসব আমদানি কোচ সিল্ক সিটি, ধুমকেতু, পদ্মা, চিত্রা ও সুন্দরবন আন্তঃনগর ট্রেনে সংযোগের সম্ভাবনা রয়েছে।