ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিয়েতনামে দেশদ্রোহী দুই ব্লগারের কারাদণ্ড

Link Copied!

blogarআন্তর্জাতিক ডেস্ক : ব্লগে দেশদ্রোহী নিবন্ধ প্রকাশ করায় ভিয়েতনামের এক ব্লগারকে পাঁচ বছর ও অপর একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির রাজধানী হ্যানয়ের একটি আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত প্রধান অভিযুক্ত পুলিশের সাবেক একজন সদস্য। তার নাম নগুয়েন হু ভিনহ। এক সময় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এলিটদের সাথে সম্পর্ক ছিল তার। নগুয়েনের সহযোগীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত। তবে উভয়েই তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার কারছেন।
২০১৪ সালে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ‘বা সাম’ নামে একটি ব্লগে লিখতেন তারা। অভিযোগপত্রে বলা হয়, তাদের রাষ্ট্রদ্রোহী নিবন্ধগুলো কয়েক লাখ পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। আদলত চলাকালে তাদের মুক্তির দাবিতে বাইরে বিক্ষোভ প্রদর্শন করে তাদের সমর্থকরা। তাদের ঠেকাতে মোতায়েন করা হয় পুলিশ।
একদলীয় রাষ্ট্র ভিয়েতনাম মতপ্রকাশের স্বাধীনতার প্রতি অসহিষ্ণুতা প্রদর্শনের কারণে বিভিন্ন সময়ে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার সম্মুখীন হয়েছে। ভিয়েতনামের মূলধারার গণমাধ্যমগুলো রাষ্ট্রপরিচালিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত।