ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে চলতি বছরে ৭৬ জনের শিরশ্ছেদ

Link Copied!

headআন্তর্জাতিক ডেস্ক : আজ বুধবার খুনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এতে করে চলতি বছরে তাদের মোট কার্যকরী মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়ালো ৭৬।
সৌদির আভ্যন্তরীণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ খুনের দায়ে দণ্ডিত আবদুল্লাহ আল-হারবির মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদে। সৌদিতে যাদের মৃত্যুদণ্ড দেয়া হয় তাদের বেশিরভাগই করা হয় তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির ২ তারিখে একইদিনে সৌদি আরব ৪৭ জনের শিরশ্ছেদ করেছিল। ২০১৫ সালে মোট শিরশ্ছেদের সংখ্যাটা ছিল ১৫৩ জন।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদিতে গত বছরের শিরশ্ছেদকৃত মানুষের সংখ্যা ছিল বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি। সৌদি আরবের আইন অনুসারে খুন, মাদক পাচার, ডাকাতি এবং ধর্ষণের মত অপরাধের সাজা মৃত্যুদণ্ড।