ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা সফরে ওবামা

Link Copied!

obama

obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার সকালে আর্জেন্টিনায় পৌঁছেছেন। কিউবায় ঐতিহাসিক সফর শেষে তিনি সেখানে গেলেন। তার এ সফর দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে চলা উত্তেজনা দূর করতে সহায়তা করবে বলে রয়টার্স জানিয়েছে।
ওবামা ও তার পরিবার এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসার পর আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী সুসানা মালকোরা তাদেরকে অভিনন্দন জানান। সেখান থেকে তিনি, তার স্ত্রী মিশেল ওবামা ও তার দুই মেয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান।
বুধবার আর্জেন্টিার প্রেসিডেন্ট মাওরিসিও মাকরির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওবামার। বৈঠকে তারা অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও মাদক চোরাচালান নিয়ে কথা বলবেন। এ সময় দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন ওই দুই নেতা। পরে রাজধানী বুয়েন্স আয়ার্সের ম্যট্রোপলিটন ক্যাথেড্রাল গির্জার পুরোহিত পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট ওবামা।
এক দশকেরও বেশি সময় পর কোনো মার্কিন মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম আর্জেন্টিনা সফরের ঘটনা। এর আগে ২০০৫ সালে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটিতে সফর করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ।