ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউপিতে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৭৪%

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম।
মঙ্গলবার ভোট হওয়া সাড়ে ৬০০ চেয়ারম্যান পদের মধ্যে ৫০২টি ইউপির ফল পর্যালোচনা করে এ তথ্য জানান তিনি।
প্রথমবারের দলীয় প্রতীকের এ ভোটে আওয়ামী লীগ পেয়েছে প্রায় ৩৩ শতাংশ ও বিএনপি পেয়েছে প্রায় ১০ শতাংশ ভোট।
৭১২ ইউপিতে মঙ্গলবার ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জন নির্বাচিত হওয়ায় বাকি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়।
বুধবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, ৫০২ ইউপির মধ্যে ৭৩ দশমিক ৮২ শতাংশ ভোট পড়েছে। এসব ইউপিতে মোট ভোটার আছে ৮১ লাখ ২৯ হাজার ৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬০ লাখ ৮২৬টি। আর বাতিল ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৬৫ ভোটটি।
ইসি কর্মকর্তারা জানান, ৫০২টি ইউপিতে আওয়ামী লীগ পেয়েছে ৩৪ লাখের বেশি ভোট, যা মোট ভোটারের ৩৩ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে নৌকা প্রতীক জয় পেয়েছে ৩৮৭টিতে।
বিএনপি পেয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ, ভোটারের হিসাবে তা ১০ লাখের বেশি। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ২৬টি ইউপিতে জয়।
এসব ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ৬৮ জন বিজয়ী হলেও মোট ভোট পেয়েছে ১৪ লাখ ৪৪ হাজার ৭৮১টি। যা মোট ভোটারের ১৩ দশমিক ৮২ শতাংশ।  লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি পেয়েছে মাত্র দশমিক ৬২ শতাংশ।