ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারচুপির অভিযোগে বিদ্রোহী ও বিরোধীদের ভোট বর্জন

Link Copied!

electionনিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে ৭১৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সরকার পদ্ধতির এ নির্বাচনে প্রথম বারের মতো দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটগ্রহণের শুরু থেকে কারচুপি ও কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেয়ার অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলেন বিদ্রোহী ও বিরোধী দলের প্রার্থীরা।
জেলা-উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন দুপুর পর্যন্ত আটটি জেলার প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রশাসনের সহায়তায় তাদের পক্ষে ফলাফল নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
বরিশাল : কারচুপির অভিযোগ তুলে বিএনপিসহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ১২ চেয়ারম্যান প্রার্থী। সকাল ৯টার দিকে কারচুপি এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হিজলা উপজেলায় বিএনপির ৪ প্রার্থী একযোগে বর্জনের ঘোষণা দেন। এরা হলেন- উপজেলার মেমানিয়া ইউনিয়নে আফসার উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নে মনজুর কবীর, গুয়াবাড়িয়া ইউনিয়নে আলী আহমেদ হাওলাদার এবং বড়জালিয়া ইউনিয়নে খলিলুর রহমান।
সেইসাথে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান, উজিরপুর উপজেলার শাপলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন এবং আগৈলঝাড়া উপজেলার বাকলি ইবুনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাবনী আক্তারও ভোট বর্জনের ঘোষণা দেন। এদিকে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িজর খাজুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বেলা সোয় ১২টার দিকে বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন রাঢ়ীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
পাবনা : পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী শামসুর রহমান সমেজ নির্বাচন বর্জন ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মিরোজ হোসেন ও তার সমর্থকরা জোর করে নৌকা প্রতীকে সিল মারছে, বিএনপি প্রার্থীর সমর্থকদের মারপিট করছে, এজেন্টদের বুথ, কেন্দ্র থেকে বের করে দেয়া
পটুয়াখালী : বগা ইউনিনের স্বতন্ত্র প্রার্থী এমএস ইউসুফ, ঝুলিয়ার বিএনপি সমর্থিত জব্বার মৃধা, কেশবপুরের স্বতন্ত্র প্রার্থী তসলিম তালুকদার, কালাইয়ার বিএনপি মনোনীত নূর হোসেন, কনকদিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী, গজালিয়া স্বতন্ত্র প্রার্থী নাইমূল ইসলাম ও কালিসুরির বিএনপির রায়হান জব্বার।
ভোলা : জেলা সদরের বাপ্তা ও বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে বিএনপি এবং আওয়ামী লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বিএনপি প্রার্থী হাসান তৌফিক রিহিন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নুরুল আমিন নীরব ও একই ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ সাদী হাওলাদার।
খুলনা : জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে পুলিশি পাহারায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ করে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জুলফিকার আলী খান জুলু। তিনি অভিযোগ করেন, ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান বাবুল সকাল ৮টা ৫ মিনিটের মধ্যে সব কেন্দ্র দখল করে নেন। বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ বাইরে থেকে তাদের পাহারা দিচ্ছে।
নরসিংদী : জেলায় অনিয়মও কেন্দ্র দখলের অভিযেোগ ডাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. সৈয়দ ইকবাল ভোট বর্জন করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ঝালকাঠী : ব্যাপক অনিয়ম, কারচুপি, ভোটকেন্দ্র দখল এবং এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে রাজাপুরের তিন ইউনিয়নে বিএনপিসহ ৩ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জনকারীরা হলেন- ২নং শুক্তাগড় ইউনিয়নের বিএনপি প্রার্থী তালুকদার আবুল কালাম আজাদ, ৩নং রাজাপুর সদর ইউনিয়নের প্রার্থী জি এম কামরুল আলম (সগির মাতুব্বর), এবং ১নং সাতুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হেমায়েত হোসেন নুরু মিয়া।
লক্ষ্মীপুর : জেলার কমলনগর উপজেলার ৪ ইউনিয়নে বিএনপি প্রার্থীরা ভোট বর্জন করেছেন। বর্জনকারী বিএনপির প্রার্থীরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ফরহাদ হোসেন মিয়া, চরফলকন ইউনিয়নের আবদুল ওদুদ হাওলাদার, পাটোয়ারীরহাট ইউনিয়নে অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মো. মোসলেহ উদ্দিন।
কক্সবাজার : কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী। মঙ্গলবার সকাল ১১টার দিকে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেন বলে নিশ্চিত করেছেন ধানের শীষের প্রার্থী ফিরোজ খান চৌধুরী।