ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসাদকে নিয়ে আলোচনায় রাজি না সিরিয়া

Link Copied!

Asadআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে সোমবার থেকে যে আলোচনা শুরু হয়েছে, তাতে প্রেসিডেন্ট বশির আল আসাদের ক্ষমতা ত্যাগের ইস্যুটি থাকছে না। সরকারি প্রতিনিধি দলের প্রধান এ কথা জানিয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তি দূত। এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম ‘আল আরাবিয়া’।
সিরীয় প্রতিনিধি দলের প্রধান বাশার জাফরি বলেছেন, প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যৎ নিয়ে ‘আলোচনার কিছু’ নেই। সোমবার দ্বিতীয় সপ্তাহের মত শুরু হওয়া ওই আলোচনায় তারা কেবল সরকারের সন্ত্রাসবিরোধী তৎপরতার ওপর জোর দেবেন। তিনি বলেন,‘আমাদের আলোচনায় সিরিয়ার আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইস্যুটি থাকছে না।’ দেশটিতে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওই প্রতিনিধি। তার ভাষায়,‘এটি হচ্ছে এমন একটি বিষয় যা আলোচ্যসূচিতে নেই।’
তার এই কথায় দ্বিমত প্রকাশ করে জাতিসংঘ দূত স্টাফান ডি মিস্তুরা বলেছেন এটি হচ্ছে ‘মূল ইস্যু’। তার মতে, প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা ত্যাগের বিষয়টিকে বাদ দিয়ে সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার এই আলোচনা অর্থবহ হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সরকারি প্রতিনিধিরা এ নিয়ে আলোচনায় রাজি না হলে সিরিয়ায় যুদ্ধবিগ্রহ বন্ধ করা সম্ভব হবে না।