ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিতে ইইউ মিশনে হামলায় নিহত ১

Link Copied!

Maliআন্তর্জাতিক ডেস্ক : মালিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশনের সদর দপ্তরে সোমবার হামলার ঘটনায় একজন প্রাণ হারিয়েছে। রাজদানী বামাকোর এক হোটেলে ওই হামলার ঘটনাটি ঘটেছে। সেখানেই ছিল ইইউ’র সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সোমবার হোটেলটিতে এক সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছিল ইইউ মিশনে অংশগ্রহণকারী সেনারা। স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে কয়েকজন হামলাকারী হোটেলটিতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। তারা উপর্যুপরি গুলি চালিয়ে ভবনের দিকে অগ্রসর হয়। এসময় দ্বাররক্ষীদের পাল্টা গুলিতে এক বন্দুকধারী নিহত হয়। তবে এতে ওই মিশনের কেউ হতাহত হয়নি। মালির অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন, সোমবারের হামলায় এক হামলাকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে আরো দুইজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে নিজেদের টুইটারে দেয়া এক বার্তায় ওই হামলার খবরের সত্যতা স্বীকার করেছে ইইউ মিশন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, রাজধানী বামাকোর নর্দ সুদ হোটেলে ওই হামলা চালানো হয়েছিল, যা ইইউ’র সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মালির নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য হোটেলটিতে ইইউ মিশনের প্রায় ৬শ সেনা অবস্থান করছে।