ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে অস্ত্রবিরতিতে রাজি সরকার ও বিদ্রোহীরা

Link Copied!

yamenআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সরকার ও শিয়াপন্থি বিদ্রোহীরা এক বা দু সপ্তাহের অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। দু পক্ষের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা শুরু হওয়ার আগে তারা এই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল আরাবিয়া।
এর আগে রোববার রাজধানী সানায় এ সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের দূত ইসমাইল ওউলদ চেইখ আহমেদ। ওই বৈঠকেই আগামী মাসে ফের আলোচনার বিষয়ে সম্মত হয়েছেন দুই পক্ষের প্রতিনিধিরা। ওই আলোচনা শুরু হওয়ার আগেই এক বা দু সপ্তাহের অস্ত্রবিরতি প্রস্তাবে রাজি আছে শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমনের কর্মকর্তারা বলছেন, বিদ্রোহীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণের বিষয়েও সম্মত হয়েছে। ওই প্রস্তাবে অস্ত্রবিরতি ছাড়াও বিদ্রোহীদের রাজধানী সানাসহ ইয়ামেনের দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাওয়ার কথা উল্লেখ থাকবে। এর আগেও বিভিন্ন সময়ে ইয়ামেনে অস্ত্রবিরতির উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। কিন্তু দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘণের অভিযোগ আনায় সেগুলো বাস্তবায়িত হয়নি।