ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেজর জেনারেল মঈনের বিরুদ্ধে হাই কোর্টের রুল

Link Copied!

Courtনিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দীনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।
আপিল বিভাগের একটি আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনে শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ সোমবার (২১ মার্চ) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ এ পি মোজাফফর আলী, মতিলাল তিওয়ারী। আগামী চার সপ্তাহের মঈন উদ্দীন সহ৫জনকে এ রুলের জবাবা দিতে বলা হয়েছে।