ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌ-চলাচল বন্ধ

Link Copied!

riverনিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এখন থেকে শ্যালা নদীর পরিবর্তে মংলা-ঘষিয়াখালী নৌপথটি ব্যবহৃত হবে।
সোমবার (২১ মার্চ) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কমকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। এ সিদ্ধান্ত কার্যকরে কোস্ট গার্ড, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
গত শনিবার বিকেলে শ্যালায় কয়লাবোঝাই উপকূলীয় জাহাজডুবির (কোস্টার) পর বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত পরিচালক (নৌপথ) মো. জহিরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি দল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন।
২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে অয়েল ট্যাঙ্কার ডোবার পরও একবার এই নৌপথটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে মংলা বন্দরের বিকল্প নৌপথ মংলা-ঘষিয়াখালী বন্ধ থাকায় কিছুদিনের মাথায় শ্যালা নৌপথটি পুনরায় চালু করে বিআইডব্লিউটিএ।