ঢাকাMonday , 21 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালবৈশাখীতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

Link Copied!

Ghurni-Jhoorগোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক কাঁচা-পাকা ঘড়বাড়ি বিধ্বস্ত হয়েছে।  এ সময় ইউক্লিপটার্সসহ বিভিন্ন গাছপালা ও বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘাঘোয়া, গিদারী, কামারজানি, মোল্লারচর, খোলাহাটি ও মালিবাড়ীসহ সাদুল্যাপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে আসা এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে ওই সব এলাকার  অর্ধশত কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়াও ইউক্লিপটার্স ও রেইন্ট্রিসহ বিভিন্ন গাছপালা ভেঙে যায়।
সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ে বোরো খেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপন করতে পারেনি জেলা কৃষি বিভাগ।