নিজস্ব প্রতিবেদক : ৩১ মার্চের পরে হাজারীবাগের ট্যানারিতে কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান।
রোববার দুপুরে চার নদী দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নৌমন্ত্রী বলেন, ৩১ মার্চের পর কাঁচা চামড়া সাভারের নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হবে। কোনোভাবেই হাজারীবাগের ট্যানারিতে ঢুকতে দেওয়া হবে না। নদী বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে।
তিনি বলেন, ট্যানারির বর্জ্য নদীদূষণের জন্য ৩০ শতাংশ দায়ী।

