ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার্থ বড়ুয়ার সঙ্গী আমব্রীন

Link Copied!

ambrinবিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর আসছে জনপ্রিয় ব্যান্ডদল সোলসের নতুন মিউজিক ভিডিও । ‘চাই চাই’ শিরোনামে গানটির রেকর্ডিং শেষ। চলছে মিউজিক ভিডিওর ‍দৃশ্যধারণ। গানে মডেলিং করছেন আলোচিত মডেল উপস্থাপিকা আমব্রীন। সঙ্গে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। বেশ কদিন আগেই শুরু হয়েছে গানটির দৃশ্যধারণ। দেশের বাইরে নেপালেও শুটিং হয়েছে গানটির। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে চলছে শুটিং।
পার্থ বড়ুয়া জানালেন, ‘পহেলা বৈশাখে মিউজিক ভিডিওটি ছাড়া হবে। আশা করছি নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে। প্রতি মাসেই একটি করে ভিডিও গান প্রকাশ করার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, সম্প্রতি ‘যাইওনা যাইওনা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। গানটির কথা ও সু্র করেছেন রাশিদ খান। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি।