ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাগলের গল্পে সিনেমা

Link Copied!

apalaবিনোদন প্রতিবেদক : চারটি গল্পের সমন্নয়ে রুবেল আনুষ নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র ‘আপালা’। এরই মধ্যে ছবির ফার্স্ট লুকের কাজ শেষে অনলাইনে প্রকাশ করা হয়েছে। আগামী মে মাস থেকে পুরো দমে ছবির শুটিং শুরু হবে।
ছবির নাম ‘আপালা’, যার অর্থ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এই নামের ৪-৫ টি অর্থ রয়েছে। হতে পারে এটা একটা কাল্পনিক শহরে নাম কিংবা ছবির সেই পাগলটির নাম। ছবিটা দেখলেই দর্শক এর নামের অর্থ বুঝতে পারবে।’
চারটি গল্পের মধ্যে প্রাথমিক ভাবে একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আপালা’র ফাস্ট ‍লুক। এ প্রসঙ্গে রুবেল আনুষ বলেন, ‘একটি ছেলে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পাশের বাসার একটি মেয়েকে জানালার পাশে দাঁড়িয়ে দেখে। ঘটনাচক্রে মেয়েটি আত্মহত্যা করে বসে, যার প্রেক্ষিতে ছেলেটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ছবিতে পাগল ছেলেটিকে সব সময় নগ্ন থাকতে দেখা যায়, এটা মূলত এই সমাজের প্রতি তার বিদ্রুপ প্রকাশের মাধ্যম।’
এদিকে রুবেল আনুষের প্রথম চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ এর নির্মাণ কাজ প্রায় শেষ। একটি স্কুল পড়ুয়া ছাত্রের সঙ্গে প্রাপ্তবয়স্ক এক নারীর প্রেম নিয়ে ছবিটির কাহিনী গড়ে উঠেছে।