ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামূলক টিভি খোলার প্রতিশ্রুতি খালেদার

Link Copied!

tvনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দল ক্ষমতায় আসলে শিক্ষা ক্ষেত্রকে আরও আধুনিকায়ন করা হবে।’ শিক্ষা বিস্তারের জন্য আলাদা টিভি চ্যানেল খোলার প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এ প্রতিশ্রুতি দেন
বেগম খালেদা জিয়া বলেন, ‘শিক্ষা শুধু ধনীদের নয়, দরিদ্রদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। এক দশকের মধ্যেই দেশ থেকে নিরক্ষতা দূর করা হবে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পাশাপাশি মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করা হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার ক্ষেত্রে জোর তাগিদ দেয়া হবে।’
তিনি বলেন, ‘প্রতিবেশি দেশগুলোতে শিক্ষামূলক টিভি চ্যানেল চালু থাকলেও আমাদের দেশে এ রকম কোনো ব্যবস্থা নেই। আমরা ক্ষমতায় এলে জনগণের শিক্ষার দিকটা বিবেচনা করে শিক্ষামূলক টিভি চ্যানেল চালু করবো।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকারের আমলে আমলে দু দফায় বেশকিছু টিভি চ্যানেলের অনুমতি দেয়া হয়েছে কিন্তু সেখানে কোনো শিক্ষামূলক টিভি চ্যানেল চালু করতে পারেনি সরকার।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা বিস্তারে নারীদের ক্ষেত্রে দ্বাদশ ও ছেলেদের জন্য দশম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিক্ষা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনা হবে।’
এর আগে সকালে জাতীয় পতাকা তুলে কাউন্সিল উদ্বোধন করেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পতাকা উত্তোলন করেন। এ ছাড়া বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন খালেদা জিয়া।