ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকে সুইফটের প্রতিনিধি দল

Link Copied!

swiftঅর্থনৈতিক প্রতিবেদক : সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) একটি তদন্ত দল বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন। গত বৃহস্পতিবার ( ১৭ মার্চ) এ প্রতিনিধি দলটি ঢাকায় এসেছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, সুইফটের দু’জন কর্মকর্তা বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তারা  সুইফটের সিস্টেম পরীক্ষা করে দেখছেন। আসলে কীভাবে চুরির ঘটনাটি ঘটেছে তারা সেটির ক্লু বের করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে থাকা ১০১ মিলিয়ন ডলার চুরি হয়েছে। যা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চুরি যাওয়া এ অর্থের একটি অংশ শ্রীলঙ্কায় এবং বড় একটি অংশ নিয়ে যাওয়া হয় ফিলিপাইনে। শ্রীলঙ্কা থেকে ২০ মিলিয়ন ও ফিলিপাইন থেকে ৬৮ হাজার ডলার ফেরত পাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ঘটনায় সিআইডি, র‌্যাবের ছায়া তদন্ত দল, অর্থমন্ত্রণালয়, এফবিআই ও ফায়ারআই তদন্ত টিম তাদের কার্যক্রম পরিচালনা করছে।