ঢাকাSaturday , 19 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার প্রথম অফিস করবেন নতুন গভর্নর

Link Copied!

fozle-kobirরোববার প্রথম অফিস করবেন সদ্য নিয়োগ পাওয়া নতুন গভর্নর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার প্রথম অফিস করবেন সদ্য নিয়োগ পাওয়া গভর্নর। তবে কখন অফিসে যাবেন তা দুপুর পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮শ কোটি টাকা চুরির ঘটনা ধামাচাপার অভিযোগ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এরপর সরকার সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।