ঢাকাFriday , 18 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ ও নওয়াজের সঙ্গে আইটেম গানে সানি লিওন

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : সানি লিওনকে নিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় অভিনেতাদের নাক উঁচু ভাবটা বোধয় কমতে শুরু করেছে! কেননা ক’দিন আগে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খানও সানি লিওনের সঙ্গে অভিনয়ের আগ্রহ জানিয়েছিলেন। তবে আমির খানের সঙ্গে অভিনয়ের আগেই বোধয় এবার শাহরুখ খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে দেখা যেতে পারে ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনকে!
ভারতীয় শীর্ষস্থানীয় ডেকানক্রনিকল জানিয়েছে যে, বর্তমানে ‘রইস’ নামের একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবিটির শুটিং শুরু হয়েছে বেশ কিছু দিন আগে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির পোস্টার ও টিজার। রাহুল ধোলাকিয়ার নির্মাণে এবার গানের দৃশ্য ধারন করতে মুখিয়ে আছেন তিনি। আর এরমধ্যে ছবিতে একটি আইটেম গানের কথাও ভাবছেন রাহুল। যে গানে প্রথমবারের মত শাহরুখ খান ও নওয়াজউদ্দিনের সঙ্গে দেখা যেতে পারে সানি লিওনকে!
‘রইস’ সিনেমার অডিও অ্যালবামে পাঁচটি গান অন্তর্ভূক্ত করা হয়েছে। রাম সম্পদ, ফয়জান হুসেন এবং অ্যাগনে রোমানের কম্পোজে পাঁচটি গানই শিগগিরই রিলিজ দেয়ার কথা ভাবছেন নির্মাতা রাহুল ধোলাকিয়া। আর এরইমধ্যে ছবিতে একটি আইটেম গানও রাখতে যাচ্ছেন তিনি। আর এই গানেই প্রাথমিকভাবে শাহরুখের বিপরীতে সানি লিওনকে কল্পনা করা হচ্ছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
ডেকান ক্রনিকলের মতে, একটি সিনেমার প্রিমিয়ারে সাংবাদিকের করা এক প্রশ্নে গত বছরে শাহরুখ বলেছিলেন যে, তিনি বরাবরেই নির্মাতার উপর আস্থাভাজন। নির্মাতা যার সঙ্গেই ঠিক করে দিবেন, তার সঙ্গেই অভিনয় করতে তার কোনো অনাগ্রহ নেই। বলেছিলেন, বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের বিপরীতে অভিনয় করতেও তার কোনো সমস্যা নেই। আর সেই বিচারে হয়তো শিগগিরই সানির বিপরীতে দেখা যেতে পারে শাহরুখকে!