ঢাকাFriday , 18 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবীরের সঙ্গে জয়ার হ্যাট্রিক

Link Copied!

abir-joyaবিনোদন প্রতিবেদক : কলকাতায় জয়ার যাত্রা শুরু হয়েছিলো ‘আবর্ত’ ছবির মাধ্যমে। তারপর একে একে ‘একটি বাঙালি ভূতের গল্প’ ও  ‘রাজকাহিনী’র মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি কাজ শুরু করেছেন ‘ঈগলের চোখ’ নামে একটি ছবির। এরই মধ্যে খবর এলো ‘ঈগলের চোখ’ একটি চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন জয়। সে হিসেবে ‘আমি জয় চ্যাটার্জি’ কলকাতার ক্যারিয়ারে পাঁচ নম্বর ছবি।
২০১৩ সালে ‘আবর্ত’ ছবির মাধ্যমে কলকাতার বড়পর্দায় অভিষেক ঘটে বাংলাদেশের জয়ার। এতে চারু সেন নামক চরিত্রে অভিনয় করে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট’ এ শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী হিসেবে মনোয়নও লাভ করেন। তার ঠিক পরে বছরই ‘একটি বাঙালি ভূতের গল্প’ মুক্তি পায়। ছবিটি আশানুরূপ সাড়া পাওয়ার পরপরই জয়া যুক্ত হন সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’তে। যা গেল বছর মুক্তি পেয়েছে।
এদিকে জয় বর্তমানে অরিন্দম শীলের পরিচালনায় গোয়েন্দা শবর সিরিজের দ্বিতীয় ছবি ‘ঈগলের চোখ’-এর শুটিং শুরু করেছেন।  এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। হঠাৎই এলো নতুন খবর। জানা গেলো, তৃতীয়বারের মতো আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন জয়া। থ্রিলার ড্রামা নির্ভর ছবির নাম ‘আমি জয় চ্যাটার্জি’। মনোজ মিচিগানের পরিচালনায় ছবির শুটিং শুরু হবে আসছে মে মাসে।
উল্লেখ্য, জয়া বর্তমানে ভারতের দিল্লীতে অবস্থান করছেন। সেখানে কিছুদিন ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেই ‘ঈগলের চোখ’-এর শুটিং এ আবার যোগ দিবেন।